1. admin@dailyjessorersangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে ১৫ টাকা কেজির সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় আসামি গ্রেপ্তার যশোরে গভীর রাতে বাড়িতে প্রবেশ, আহত অবস্থায় হাসপাতালে আটক ব্যক্তি যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য যুব সমাবেশর মধ্য দিয়ে পালিত।  চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এর শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি।  নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কাজী বাবুল।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার। যশোরের দায়তলা কালীমন্দির পরিদর্শনে ইউএনও শাহরিয়ার হক ও বিএনপি নেতৃবৃন্দ যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা

প্রেসক্লাব যশোরের নির্বাচন সম্পন্ন সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন পুনরায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নতুন মুখ হিসেবে নির্বাচিত হয়েছেন নূর ইসলাম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোর মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১২১ জন ভোটারের মধ্যে ১১৮ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। পরে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

ফলাফল অনুযায়ী, সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৬৭ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি ফকির শওকত পেয়েছেন ৫৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ওহাবুজ্জামান ঝন্টু পেয়েছেন ৪১ ভোট এবং জুয়েল মৃধা পেয়েছেন ৩০ ভোট।

ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ছয়জন। তারা হলেন শহিদ জয় ৯৬ ভোট, রফিকুল ইসলাম ৯২ ভোট, গালিব হাসান পিল্টু ৮১ ভোট, মুর্শিদুল আজিম হিরু ৭৯ ভোট, এস এম সোহেল ৬২ ভোট এবং তৌহিদ জামান ৫৯ ভোট।

এদিকে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এর আগেই সহ-সভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহীদ মনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনকে কেন্দ্র করে প্রেসক্লাব যশোর প্রাঙ্গণে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ভোটগ্রহণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন পরিচালনা কমিটির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসক্লাব যশোরের সদস্যরা। একই সঙ্গে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ নতুন কমিটির সকল নির্বাচিত সদস্যকে অভিনন্দন জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park