
যশোর সদর উপজেলাতে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান।
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু রোগ প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে যশোর সদর উপজেলাতেও পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহারিয়ার হকের নেতৃত্বে যশোর সদর উপজেলা পরিষদ ও এর আশপাশের এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বিভিন্ন স্থানে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম চালানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী ও উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা। ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসাধারণকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।