1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, যশোরঃ

যশোরের উপশহর পেশাজীবী ফোরামের উদ্যোগে হেপাটাইটিস বি ভাইরাস বিষয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপশহর পেশাজীবী ফোরামের কার্যালয়ে আয়োজিত সেমিনারের উদ্বোধন করেন ফোরামের প্রধান সমন্বয়ক ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সেলিম রেজা ময়না।

সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। হেপাটাইটিস বি ভাইরাস কীভাবে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে, এর ঝুঁকি, প্রতিরোধ ও সচেতনতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন চিকিৎসক ডা. খায়রুল হোসেন।

আলোচনায় হেপাটাইটিস বি আক্রান্ত ব্যক্তির রক্ত বা শরীরের নির্দিষ্ট তরলের সংস্পর্শের মাধ্যমে সংক্রমণের ঝুঁকি রয়েছে বলে জানানো হয়। চিকিৎসা ও দাঁতের চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি যথাযথভাবে জীবাণুমুক্ত না করলে সংক্রমণ ছড়াতে পারে। একইভাবে অনিরাপদভাবে ব্যবহৃত সেলুনের সরঞ্জাম থেকেও সংক্রমণের ঝুঁকি রয়েছে। তাই চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে পিকেএসএফের টেকনিশিয়ান আবু তালেব, সদর উপজেলা বিএনপির সহসভাপতি শামছুল হক, প্রফেসর সিরাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক নাছির উদ্দিন, প্রফেসর এসএম বিল্লাহ, সমাজসেবক নেছার উদ্দিন মুন্না, ব্যাংক কর্মকর্তা সাগর আহম্মেদ, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা, ব্যবসায়ী পলাশ আহম্মেদ, পৌর কর্মচারী আব্দুল কাদেরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান সমন্বয়ক ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সেলিম রেজা ময়না বলেন, “কোনো ব্যক্তি অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবেন—এটি হতে দেব না। যাদের আর্থিক সামর্থ্য নেই, তাদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, যশোরে পিকেএসএফের মাধ্যমে উপশহর পেশাজীবী ফোরামের কার্যালয়ে চিকিৎসা বুথ চালু করা হয়েছে। সেখানে সরকারি নির্ধারিত ফি নিয়ে হেপাটাইটিস বি ভাইরাস পরীক্ষা করা হবে। কোনো অসহায় ব্যক্তি অর্থের অভাবে পরীক্ষা করাতে না পারলে তার জন্য বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হবে।

তিনি জানান, কিছুদিন আগে ফোরামের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। ভবিষ্যতেও উপশহরবাসীর বিভিন্ন চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park