1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোরঃ

কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিকতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে যশোর কেন্দ্রীয় কারাগারে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বিশেষ প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ কারা অধিদপ্তরের উদ্যোগে কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে সেপ্টেম্বর ২০২৬ মাসের বিশেষ প্রণোদনা কর্মসূচির আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়। কর্মীদের প্রয়োজন বিবেচনায় বিছানার প্রয়োজনীয় সামগ্রীও এ প্রণোদনা কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল।
এরই ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এসব প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়। এ আয়োজনকে ঘিরে কারাগারের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
প্রণোদনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ আব্দুর রহিম, জেলার মোঃ আবিদ আহমেদ, ডেপুটি জেলার মোঃ মফিজুল ইসলাম, সর্বপ্রধান কারারক্ষী হাবিবুর রহমান শীতল, প্রধান কারারক্ষী আশরাফ আলী মন্ডল এবং সহকারী প্রধান কারারক্ষী মোঃ বিপ্লব হোসেন। এ সময় কারাগারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে এবং কর্মস্পৃহা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে কর্মীদের প্রতি প্রতিষ্ঠানের আন্তরিকতা, সহমর্মিতা ও মানবিক দৃষ্টিভঙ্গিরও বহিঃপ্রকাশ ঘটেছে এ আয়োজনের মাধ্যমে।
কর্মীদের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park