1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, যশোরঃ

ঝিনাইদহের কালীগঞ্জে প্রসূতি শিল্পী খাতুনের মৃত্যুর পর জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর গর্ভ থেকে জীবিত নবজাতক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে ভুল চিকিৎসা ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষ। এ ঘটনায় সংশ্লিষ্ট ক্লিনিকটি সিলগালা করে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

রোববার বিকেলে কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার নিউ গরীব শাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

নিহত শিল্পী খাতুন (৩৫) কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী।

পরিবার ও স্বজনদের ভাষ্য, প্রসববেদনা শুরু হলে শিল্পী খাতুনকে নিউ গরীব শাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। তাঁদের দাবি, ভর্তির সময় তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদনও সন্তোষজনক ছিল।

পরে তাঁকে অস্ত্রোপচারের জন্য প্রস্তুত করা হয়। পরিবারের দাবি, এ সময় তাঁর চিকিৎসা ও অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডা. ফাতিমা আক্তার। কিছুক্ষণ পর ক্লিনিক কর্তৃপক্ষ স্বজনদের জানায়, শিল্পী খাতুন মারা গেছেন।

স্বজনদের অভিযোগ, চিকিৎসায় ভুল ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় যথাযথ চিকিৎসাসেবা না পাওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে বলেও দাবি করেন তাঁরা।

তবে পরিবারের এসব অভিযোগ অস্বীকার করেছেন ডা. ফাতিমা আক্তার। তাঁর দাবি, উচ্চ রক্তচাপজনিত কারণে শিল্পী খাতুন হঠাৎ গুরুতর শারীরিক জটিলতায় আক্রান্ত হন। এমনকি তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছিল বলে জানান তিনি।

ডা. ফাতিমা আক্তার বলেন, মায়ের মৃত্যুর পর গর্ভে থাকা নবজাতককে জীবিত উদ্ধারের লক্ষ্যে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়। ওই অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে ক্লিনিকটির স্বত্বাধিকারী ইসলাম হোসেন বলেন, অস্ত্রোপচারের প্রস্তুতির সময় শিল্পী খাতুন হঠাৎ অতিরিক্ত রক্তক্ষরণের শিকার হন। পরে দ্রুত তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তবে জরুরি সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

ঘটনার বিষয়ে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রসূতির মৃত্যুর বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর সংশ্লিষ্ট ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে ঘটনার প্রকৃত কারণ এবং চিকিৎসাসেবায় কোনো অনিয়ম বা গাফিলতি ছিল কি না, তা যাচাই করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এর ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় একদিকে শিল্পী খাতুনের পরিবারের পক্ষ থেকে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ করা হয়েছে। অন্যদিকে চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, হঠাৎ গুরুতর শারীরিক জটিলতা ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

প্রসূতি শিল্পী খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসাসেবায় কোনো অনিয়ম বা গাফিলতি ছিল কি না তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park