1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেন

যশোর সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের চাঁনপাড়া এলাকায় পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগে সুজনের করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বি.এম. এলোম হোসেন রানা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এলোম হোসেন রানা দাবি করেন, জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বায়নাপত্রের সাক্ষীদের উপস্থিতিতে একাধিকবার সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে। তবে পরবর্তীতে সুজন পুনরায় টাকা দাবি করে বিরোধ সৃষ্টি করেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, কয়েকজন প্রকৃত অংশীদারকে তাদের বসতভিটা ও জমি থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে বণ্টন না হওয়া জমি অন্যদের কাছে বিক্রির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

এলোম হোসেন রানা বলেন, বিষয়টি নিয়ে সালিশে তিনি উপস্থিত হয়ে জমিতে সীমানা দেওয়ার কাজ বন্ধ রাখার অনুরোধ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর আহ্বান জানান। পরে বিরোধটি আদালত পর্যন্ত গড়ায় এবং সংশ্লিষ্ট জমিতে ১৪৪ ধারা জারি করা হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

এ ছাড়া জমিতে সীমানা দিতে গেলে বিধবা হনুফা বেগম ও তার সন্তানদের সঙ্গে সুজনসহ কয়েকজনের মারামারির ঘটনা ঘটে বলেও অভিযোগ করেন এলোম হোসেন রানা।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, প্রকৃত ঘটনা আড়াল করে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বক্তব্য দেওয়া হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে বি.এম. এলোম হোসেন রানাসহ মোহাম্মদ হোসেন আলী, আলী আকবর, আলমগীর হোসেন, মিলন হোসেন, রুবেল হোসেন, রায়হান হোসেন, গোলাম নবী ও হনুফা বেগম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park