1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

বাঘারপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পল্লী চিকিৎসকের মৃত্যু

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেন

যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের দরাজহাট গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রতাপ পাল (৪৮) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে দরাজহাট গ্রামের মধ্যপাড়া এলাকায় মমিন মুন্সীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রতাপ পাল ছাতিয়ানতলা এলাকার প্রেম চন্দ্র পালের ছেলে। তিনি ছাতিয়ানতলা বাজারে ওষুধের দোকান পরিচালনার পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। দুর্ঘটনার সময় তার মাথায় হেলমেট ছিল না বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতাপ পাল মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে হঠাৎ জোরে ব্রেক করেন। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার পর বাঘারপাড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

বাঘারপাড়া থানার এসআই পবিত্র বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতিতে চলন্ত অবস্থায় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল চলে আসায় প্রতাপ পাল হঠাৎ জোরে ব্রেক করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন এবং ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মোল্লা দুর্ঘটনায় পল্লী চিকিৎসক প্রতাপ পালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park