1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

১৭ কোটির ধাতব পদার্থের নামে ইট! ঝিকরগাছায় ৬৭ লাখ টাকা আত্মসাৎ, ঢাকায় গ্রেপ্তার ১

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় প্রায় ১৭ কোটি টাকা মূল্যের কথিত ধাতব পদার্থ (প্লাটিনাম) দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মো. শরিফুল ইসলাম (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গত ২৩ আগস্ট (রবিবার) বিকেলে ঢাকার রমনা থানাধীন বোরাক টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরিফুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ঝিকরগাছার শিওরদাহ বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পরিচালনাকারী এক ব্যবসায়ীকে প্রায় ১৭ কোটি টাকা মূল্যের কথিত ধাতব পদার্থ বিক্রির প্রলোভন দেখায় শরিফুলসহ একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।

বড় অঙ্কের লাভের আশায় ওই ব্যবসায়ী ও তাঁর পরিচিত মো. মামুন ধাপে ধাপে চক্রটির কাছে টাকা দিতে থাকেন। একপর্যায়ে জমি ও স্বর্ণালংকার বন্ধক রেখে গত ১৮ আগস্ট পর্যন্ত মোট ৬৭ লাখ ৩০ হাজার টাকা শরিফুলের হাতে তুলে দেওয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এরপর গত ১৯ আগস্ট প্রতারক চক্রটি সাতক্ষীরার বাদুরতলা বাজারে ভুক্তভোগীদের হাতে একটি প্লাস্টিকের বাক্স তুলে দেয়। কথিত মূল্যবান ধাতু পাওয়ার আশায় বাক্সটি নিয়ে ঝিকরগাছার আশিংড়ি গ্রামে পৌঁছান ভুক্তভোগীরা।

সেখানে বাক্সটি খুলতেই বেরিয়ে আসে টেপে মোড়ানো একটি বড় ইটের টুকরো। তখনই প্রতারণার বিষয়টি বুঝতে পারেন তাঁরা। পরে এ ঘটনায় গত ২৩ আগস্ট ঝিকরগাছা থানায় দণ্ডবিধির ৪২০/৪০৬/৩৪ ধারায় মামলা করা হয়। মামলার নম্বর ২৮/২৬, জিআর নম্বর ১৮৭/২৬।

মামলা দায়েরের পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে। একপর্যায়ে ঢাকায় অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় প্রতারক চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার, আত্মসাৎ করা অর্থ উদ্ধার এবং ঘটনার বিস্তারিত রহস্য উদঘাটনে আসামির রিমান্ড আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park