1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

সাংবাদিক এসএম তৌহিদুর রহমানের বোনের মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির শোক

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর:

প্রেসক্লাব যশোরের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও সাংবাদিক এসএম তৌহিদুর রহমানের সেজো বোন এবং সাংবাদিক হিমেল খানের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ আসর যশোর শহরের বেজপাড়া তালতলা মোড়ে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) যশোর জেলা কমিটি।
এক শোকবার্তায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যশোর জেলা কমিটির সভাপতি নাসির উদ্দিন নাসিমসহ নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুমার মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের পাশাপাশি সাংবাদিক সমাজেও শোকের ছায়া নেমে এসেছে। একজন মমতাময়ী মা ও পরিবারের অভিভাবক হিসেবে তার মৃত্যু স্বজনদের জন্য অপূরণীয় ক্ষতি।
তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও শক্তির সঙ্গে সহ্য করার তৌফিক দান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park