1. admin@dailyjessorersangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে ১৫ টাকা কেজির সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় আসামি গ্রেপ্তার যশোরে গভীর রাতে বাড়িতে প্রবেশ, আহত অবস্থায় হাসপাতালে আটক ব্যক্তি যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য যুব সমাবেশর মধ্য দিয়ে পালিত।  চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এর শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি।  নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কাজী বাবুল।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার। যশোরের দায়তলা কালীমন্দির পরিদর্শনে ইউএনও শাহরিয়ার হক ও বিএনপি নেতৃবৃন্দ যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা

চাকরির উদ্যশ্যে ঘর থেকে বের হয়ে কয়েকঘণ্টার ব্যাবধানে ফিরলো লাশ হয়ে 

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ আকাশ উজ্জামান শেখ রামপাল ( বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলার আসিফ মুসাল্লি(২০) চাকরিতে যোগদানের উদ্দেশ্যে ঢাকায় যাওয়ার পথমধ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরলো যুবক ।

পারিবারিক সূত্রে জানা গেছে ঢাকায় একটি চাকরিতে যোগদানের উদ্দেশ্যে ঢাকায় রওনা হয় ১৮ আগষ্ট (মঙ্গলবার) সকালে নিজ বাড়ি থেকে আনুমানিক দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার বৌলতলী এলাকায় পৌঁছালে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে

ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত ২৫ জন। নিহতের মধ্যে আসিফ মুসাল্লি উপজেলার পেড়িখালী ইউনিয়নের বড় কাটালী গ্রামের কাদের মুসাল্লির একমাত্র ছেলে ।

বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. শফিকুল আলম জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের যাত্রীবাহী একটি বাস বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকের চালক হেলপার ও বাসে থাকা এক যাত্রী এবং আহত হন বাসের অন্তত ২৫ যাত্রী।

নিউজ লেখা পর্যন্ত আসিফ মুসাল্লির নিজ বাড়ীতে দাফনের প্রস্তুতি চলছিলো এ ঘটনায় একমাত্র ছেলেকে হারিয়ে শোকের ছায়া নেমেছে পরিবার জুড়ে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park