1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে রাজারহাট তিনতলার ছাদ থেকে পড়ে গৃহকর্তার মৃত্যু

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি

যশোর শহরের রাজারহাট এলাকায় তিনতলার ছাদ থেকে পড়ে শাহেব আলী (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহেব আলী নড়াইল সদর থানার সাহাবাদ বাজার এলাকার মৃত রাজ্জাক মোল্লার ছেলে। তিনি বর্তমানে যশোর সদর উপজেলার রাজারহাট কোলেস্টেরলের সামনে জনৈক আব্দুর রউফের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে শাহেব আলী নিজ ভাড়া বাসার তিনতলার ছাদে ওঠেন। সেখানে তিনি কবুতরের ঘর মেরামতের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সকাল ১০টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শাহেব আলীকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। আকস্মিক এই মৃত্যুতে পরিবারে তৈরি হয়েছে হৃদয়বিদারক পরিস্থিতি।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park