1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোর জেনারেল হাসপাতালে রোগীর ব্যাগ থেকে চুরির চেষ্টায় নারী আটক

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেন

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ওষুধ নেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকা এক নারী রোগীর ব্যাগ থেকে চুরির চেষ্টার অভিযোগে আম্বিয়া বেগম (৪০) নামের এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে হাসপাতালের ওষুধ কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

আটক আম্বিয়া বেগম ঝিনাইদহের কোটচাঁদপুরের গাপতলা পাড়া এলাকার মোহাম্মদ জাকির হোসেনের স্ত্রী এবং মহেশপুরের নাটিমা গ্রামের মৃত আব্দুল আজিজ বিশ্বাসের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর সদর উপজেলার ফতেপুর দাইতলা গ্রামের প্রীতি বিশ্বাস (২৩) সোমবার দুপুরে হাসপাতালের ওষুধ কাউন্টারের লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাঁর পাশে থাকা আম্বিয়া বেগম কৌশলে প্রীতি বিশ্বাসের ভ্যানিটি ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে চুরির চেষ্টা করেন বলে অভিযোগ।

বিষয়টি টের পেয়ে প্রীতি বিশ্বাস তাৎক্ষণিকভাবে তাঁকে ধরে ফেলেন এবং চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। ভুক্তভোগী ও উপস্থিত লোকজন ওই নারীকে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কাছে হস্তান্তর করেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাটি যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশকে জানান। আটক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park