1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

পূর্ব শত্রুতার জেরে যশোরের চৌগাছায় আব্দুল জব্বারকে দা দিয়ে পিটিয়ে আহত

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেন

যশোরের চৌগাছায় পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল জব্বার (৫০) নামে এক ব্যক্তিকে দা-এর উল্টো পাশ দিয়ে পিটিয়ে দুই হাতে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল আনুমানিক ৮টার দিকে চৌগাছা উপজেলার বুন্দীতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত আব্দুল জব্বার ওই গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের রমজানের ছেলে রিঙ্কু (৪৫) ও রিপন (৪০) এবং রমজান (৬৫), পিতা মৃত আব্দুল মজিদ—তাদের সঙ্গে আব্দুল জব্বারের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা দা-এর উল্টো পাশ দিয়ে আব্দুল জব্বারকে মারধর করেন। এতে তাঁর দুই হাতে হাড়ভাঙা জখম হয়।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

এরপর শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে আব্দুল জব্বারকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park