1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

বাঘারপাড়ায় পুকুরে নেমে তিন শিশুর সলিলসমাধি, জামদিয়ায় শোকের মাতম

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।।মোঃ জুম্মান হোসেন

যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে নেমে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ায় ঘটে যাওয়া হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় শোকের কালো ছায়া নেমে এসেছে।

নিহতরা হলো—জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০) এবং একই গ্রামের নিছার আলীর দুই মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)। লামিয়া ও সুলতানা সম্পর্কে আপন দুই বোন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সরোয়ার হুসাইন ও জামদিয়া ইউনিয়ন পরিষদের কর্মী মাহমুদ কবির জানান, শুক্রবার জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুরে গোসল করতে নামে ফাহিমা, লামিয়া ও সুলতানা। গোসলের একপর্যায়ে অসাবধানতাবশত তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের ডুবে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য সরোয়ার হুসাইন বলেন, “পুকুরটি নিহত শিশু ফাহিমার পরিবারের। ঘন বাগানের ভেতরে থাকায় পুকুরটিতে সাধারণত কেউ গোসল করে না এবং এর গভীরতা সম্পর্কেও শিশুরা অবগত ছিল না। চোখের পলকে তিনটি ফুটফুটে শিশুর এভাবে চলে যাওয়া পুরো গ্রামের মানুষকে স্তব্ধ করে দিয়েছে।”

এদিকে একই দিনে তিন শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারিতে জামদিয়া গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে। দুই কন্যাসন্তানকে হারিয়ে বাক্‌রুদ্ধ হয়ে পড়েছেন নিছার আলী ও তাঁর পরিবার। অন্যদিকে ফাহিমার বাড়িতেও চলছে শোকের মাতম। প্রতিবেশীরা এসে স্বজনদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও কারও চোখের পানি থামছে না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানান, পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মর্মান্তিক এই ঘটনায় অপমৃত্যুর মামলা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park