1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে আবাসিক হোটেলে অভিযান, দুই নারীসহ ১০ জন আটক

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেন

যশোর শহরের বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে হোটেল স্বপ্নপুরী ও হোটেল পলাশসহ আশপাশের এলাকা থেকে নারীসহ ১০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই দুই হোটেলে অনৈতিক কর্মকাণ্ড চলছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে দুই হোটেল থেকে দুই নারীকে আটক করা হয়। পাশাপাশি বাবুবাজার গলিতে অবৈধভাবে দেশীয় মদ বিক্রির অভিযোগ ও সন্দেহজনক চলাফেরার কারণে আরও কয়েকজনকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, শেখহাটি গ্রামের বিথি, রুপদিয়ার শাহিলা আক্তার, চৌগাছার মনিরুজ্জামান, বিরামপুর কালীতলার রাসেল, আমদাবাদ গ্রামের ইকবাল হোসেন, ঘুরুলিয়ার সাইদ হোসেন, রেলগেট পশ্চিমপাড়ার আব্দুস সাত্তার, মণিরামপুরের বিজয়রামপুর গ্রামের জাকির হোসেন, ঘোপ জেলরোডের আবু তাহের ও ছোট বালিয়াডাঙার শরিফুল ইসলাম। অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল। এ সময় ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হকসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, দুই হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের পাশাপাশি বাবুবাজার গলিতে অবৈধভাবে দেশীয় মদ বিক্রির তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নারীসহ মোট ১০ জনকে আটক করা হয়েছে এবং ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park