1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

মনিরামপুরে প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক উল্টে আহত ৩

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

যশোর প্রতিনিধি:

যশোরের মনিরামপুরে অজ্ঞাতনামা একটি প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক উল্টে গিয়ে তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন—মনিরামপুর থানার কুদলাপাড়া এলাকার মৃত রহিম বক্সের ছেলে সিরাজুল ইসলাম (৫০), যশোর কোতোয়ালি থানার চাঁচড়া ইউনিয়নের পুলের হাট এলাকার কোরবান আলীর স্ত্রী খাদিজা (৬০) এবং একই এলাকার কাজলের স্ত্রী আশা (২৮)।
জানা গেছে, আহতরা ইজিবাইকযোগে যশোর থেকে মনিরামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে মনিরামপুর থানাধীন পলাশী এলাকায় পৌঁছালে পাশ থেকে অজ্ঞাতনামা একটি প্রাইভেটকার ইজিবাইকটিকে ধাক্কা দেয়।
এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। দুর্ঘটনায় ইজিবাইকে থাকা তিন যাত্রী সড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর প্রাইভেটকারটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে বলে জানা গেছে। গাড়িটি শনাক্ত ও চালককে আটকের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ প্রত্যাশা করছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park