1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোর জেনারেল হাসপাতালে রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, নারী আটক

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।
আটক নারী শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার মাধবপুর থানার নাসিরনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তার স্বামীর নাম মৃত কামাল মিয়া এবং বাবার নাম মৃত সুলতান।
ঘটনার শিকার মরিয়ম (৫৫) যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের গলদা গ্রামের বাসিন্দা। তিনি চর্মরোগের চিকিৎসা নিতে যশোর জেনারেল হাসপাতালে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে অবস্থানকালে শিউলি মরিয়মের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে হাসপাতালের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা শিউলিকে আটক করে হেফাজতে নেন। বিষয়টি যশোর কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে আটক নারী এর আগে এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত ছিলেন কি না এবং স্বর্ণের চেইন ছিনতাইয়ের পেছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park