1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে জমি বিরোধের জেরে হামলার অভিযোগ, ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোরে জমি বিরোধের জেরে হামলার অভিযোগ, ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা

যশোর প্রতিনিধি:

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকায় জমি নিয়ে বিরোধের ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে মারধর, শ্লীলতাহানির চেষ্টা, স্বর্ণালংকার নিয়ে যাওয়া এবং গাছপালা ও ফসলের ক্ষতির অভিযোগে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে দায়ের করা মামলার বাদী নরেন্দ্রপুর গ্রামের ফুলসুম আক্তার নীলা (৪২)। মামলায় কবির গাজী, তবিবার গাজী, মোশারেক গাজী, শফিয়ার গাজী, রাশেদ গাজী, রাব্বী গাজী, লতিফা ও রানা গাজীকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাদীর স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে থাকায় তিনি নিজেই রেজিস্ট্রিকৃত জমির দেখাশোনা করতেন। গত ২ আগস্ট সকাল ৮টার দিকে জমির বেড়া মেরামতের সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করে তাকে ঘিরে ধরেন। এরপর তাকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও দাবি করা হয়েছে, হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হন এবং লাঠিপেটায় শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা গাছপালা কেটে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি এবং তার ব্যবহৃত প্রায় ৫ লাখ টাকা মূল্যের ২.৫ আউন্স স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন থাকায় তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ করতে না পেরে পরে আদালতে মামলা দায়ের করেন বলে মামলায় উল্লেখ রয়েছে।

মামলায় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ৪৪৭, ৩৫৪, ৩০৭, ৩২৩, ৪২৭, ৩৭৯ ও ১১৪ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, মামলায় উল্লিখিত সব অভিযোগ বাদীপক্ষের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। আদালতে অভিযোগের বিচারাধীন প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park