1. admin@dailyjessorersangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে ১৫ টাকা কেজির সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় আসামি গ্রেপ্তার যশোরে গভীর রাতে বাড়িতে প্রবেশ, আহত অবস্থায় হাসপাতালে আটক ব্যক্তি যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য যুব সমাবেশর মধ্য দিয়ে পালিত।  চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এর শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি।  নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কাজী বাবুল।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার। যশোরের দায়তলা কালীমন্দির পরিদর্শনে ইউএনও শাহরিয়ার হক ও বিএনপি নেতৃবৃন্দ যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা

আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে মনিরামপুরে নিম্ন আয়ের ও গরিব অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোরের মনিরামপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা’। প্রতিবছরের ন্যায় এ বছরও সংস্থাটির উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়। আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার মনিরামপুর চেয়ারম্যান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. রিপুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও সংস্থার প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক গোলাম রসুল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল বারি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা. মো. বাহারুল ইসলাম (বিসিএস), মো. আরিফুল ইসলাম (বিসিএস), সহকারী শিক্ষক মৃত্যুঞ্জয় বিশ্বাস, সংস্থার পরিচালক মো. কামাল হোসেন, মনিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কার্যকরী সাধারণ সম্পাদক হাবিবুল বাশার ফিরাজ ও আলামিন সর্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংস্থাটির সদস্য হাফেজ ইনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিবৃন্দ সুবিধাভোগীদের হাতে উপহারের প্যাকেট তুলে দেন। বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিল ৮ কেজি চিকন চাল, ১ কেজি বিরিয়ানির চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, দুই প্যাকেট লাচ্ছা সেমাই, এক প্যাকেট নুডুলস, ১ কেজি ফ্রেশ লবণ, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, ১ কেজি মসুর ডাল ও দুই প্যাকেট গুঁড়ো দুধ। খাদ্য সামগ্রীর পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় একটি করে গায়ে মাখা সাবান, কাপড় কাচা সাবান এবং ৫০০ গ্রাম হুইল পাউডার প্রদান করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা যে নিরলস কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। পবিত্র ঈদে এই উপহার সামগ্রী নিম্নআয়ের মানুষের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park