1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

বিএমএসএস যশোর জেলা কমিটির সভাপতি নাসিম রেজার বিজয় টিভিতে যোগদান উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) যশোর জেলা কমিটির সভাপতি নাসিম রেজা জাতীয় গণমাধ্যম বিজয় টিভিতে যোগদান করায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) যশোর জেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা।

শুভেচ্ছা বার্তায় তারা বলেন, নাসিম রেজা দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তাঁর এই নতুন কর্মযাত্রা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং যশোরের সাংবাদিক সমাজের জন্যও গর্বের বিষয়। জাতীয় গণমাধ্যম বিজয় টিভিতে তাঁর যোগদান বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনমুখী সাংবাদিকতাকে আরও সমৃদ্ধ করবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ সময় শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) যশোর জেলা কমিটির সহ-সভাপতি আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আকবর সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নয়ন, মনিরুজ্জামান রকি দৈনিক বার্তা, আজমুল হুদা দৈনিক বার্তা, নিক যশোরের সংবাদ-এর উপদেষ্টা মোঃ মাসুদুর রহমান, মোঃ মোস্তফা কামাল (দৈনিক রূপান্তর প্রতিদিন-এর যশোর জেলা প্রতিনিধি) এবং মোঃ রিপন হোসেন (সাপ্তাহিক স্মৃতি-এর স্টাফ রিপোর্টার, যশোর)।

এ প্রসঙ্গে বিএমএসএস যশোর জেলা কমিটির সভাপতি নাসিম রেজা নাসির বলেন, জ্যেষ্ঠ ও সিনিয়র সাংবাদিকদের প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে তাঁদের আদর্শ ও পেশাগত নীতি অনুসরণ করা আমাদের সবার দায়িত্ব। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করাই বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির মূল লক্ষ্য হওয়া উচিত। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত নৈতিকতা ও ঐক্য বজায় রেখে সমাজের কল্যাণে কাজ করতে হবে।

শুভেচ্ছা বার্তার শেষে নেতৃবৃন্দ নাসিম রেজার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, তিনি আগামীতেও নির্ভীক, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park