1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

দ্বীনি শিক্ষায় নতুন পথচলা বসুন্দিয়া মোড় হাফেজিয়া মাদ্রাসায় পাগড়ি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, যশোরঃ

যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং-এর উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে পাগড়ি প্রদান অনুষ্ঠান শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মোঃ আশরাফুল কবির সুমন। তিনি শিক্ষার্থীদের হাতে পাগড়ি তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান এবং দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্যে তিনি বলেন, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষায় সমৃদ্ধ একটি প্রজন্মই দেশ ও জাতির প্রকৃত সম্পদ। কুরআন-সুন্নাহর আদর্শে নিজেদের জীবন গড়ে তুলে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পাগড়ি গ্রহণকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়।

সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park