1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যাকাত কোনো দয়া নয়, সামর্থ্যবানদের ফরজ দায়িত্ব  অনিন্দ্য ইসলাম অমিত

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: মোঃ জুম্মান হোসেন

যশোরে সরকারি যাকাত বোর্ড থেকে নিবন্ধিত উপকারভোগীদের মাঝে যাকাতের অর্থ এবং ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের মধ্যে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া রেড ক্রিসেন্ট ও বাংলাদেশ স্কাউটসের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

শনিবার যশোর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

অনুষ্ঠানে সরকারি যাকাত বোর্ডের আওতায় ২০৯ জন নিবন্ধিত উপকারভোগীর মধ্যে মোট ১০ লাখ ৫১ হাজার ৬৪৮ টাকা বিতরণ করা হয়। এছাড়া ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ৯ জন সদস্যকে মোট ২ লাখ ৭০ হাজার টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া বাংলাদেশ রেড ক্রিসেন্টের ৪০ জন এবং বাংলাদেশ স্কাউটসের ৪০ জন সদস্যকেও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “যাকাত কোনো দয়া বা অনুগ্রহ নয়; এটি সামর্থ্যবান মুসলমানদের ওপর ফরজ দায়িত্ব। সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টন হলে সমাজের বৈষম্য কমবে এবং দরিদ্র মানুষের জীবনমান উন্নত হবে।”

তিনি আরও বলেন, যাকাতের বিধান যথাযথভাবে পালন না করলে ইসলামে কঠোর শাস্তির সতর্কতা রয়েছে। তাই সামর্থ্যবানদের নিয়মিত যাকাত আদায়ের পাশাপাশি এর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park