1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে প্রেস ও ছাপাখানা মালিকদের সঙ্গে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের মতবিনিময়

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেন

যশোর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং মাদক, সন্ত্রাস ও গুজবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে প্রেস ও ছাপাখানা মালিক সমিতির সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম।

আজ রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত প্রেস ও ছাপাখানা মালিকদের সাথে পরিচিত হন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, “সমাজের সঠিক চিত্র তুলে ধরার ক্ষেত্রে প্রেস ও ছাপাখানা হচ্ছে সবচেয়ে উত্তম মাধ্যম। মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের প্রত্যেকেরই সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সমাজের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া, যেকোনো প্রকার অপপ্রচার ও গুজব ঠেকাতে আমরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে এসব অপরাধ নির্মূল করা সম্ভব।”

তিনি আরও বলেন, “ব্যক্তিগত জীবনে সবার পছন্দ-অপছন্দ এবং মতামত প্রকাশের স্বাধীনতা রয়েছে। তবে সরকারি ও আইনগতভাবে নিষিদ্ধ এমন যেকোনো কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকতে হবে।” সমাজে আইনশৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো অপতৎপরতার সঠিক তথ্য পুলিশকে দিয়ে অপরাধ নিয়ন্ত্রণে সহযোগিতা করার জন্য তিনি ছাপাখানা মালিকদের প্রতি আহ্বান জানান।

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ মিরাজুল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) জনাব মোঃ আহসান হাবীব, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মাসুম খানসহ স্থানীয় প্রেস ও ছাপাখানা মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park