1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

সীমান্ত পরিবহন বাস মালিক সমিতির সভাপতি আজিমুল, সাধারণ সম্পাদক রানা

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতির আগামী ৫ বছরের জন্য ১৪ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে আজিমুল কামাল সভাপতি এবং আনছারুল হক রানা সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকালে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

সমিতির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সমিতির সদস্য আহসান হাবিব সেলিম, মাহাবুবুর রহমান দুলাল, আজিমুল কামাল নীল, মিজানুর রহমান, সাইমুম আহমেদ, আব্দুল গনি, আব্দুল হাকিম ও মোহাম্মদ রফিক। এছাড়া যশোর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি বিশ্বনাথ ঘোষ বিষ্ণু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ স্থানীয় পরিবহন নেতারা সভায় বক্তব্য প্রদান করেন।

সমিতি সূত্রে জানা গেছে, সীমান্ত পরিবহন বাস মালিক সমিতির সর্বমোট ৬৯ জন সদস্যের মধ্যে ৫৯ জন সদস্য এ সাধারণ সভায় উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সব সদস্যের সমর্থনে নতুন এ কমিটি গঠিত হয়।

১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— কার্যকরী সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি আলমগীর কবির আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদা সেলিম সুমন, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ, সাংগঠনিক সম্পাদক সাইমুম আহম্মদ, কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান দুলাল, প্রচার সম্পাদক ইউনুস আলী, সড়ক সম্পাদক আব্দুল হাকিম এবং সহ-সড়ক সম্পাদক ইব্রাহিম কালু।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন রবিউল ইসলাম, শেখ সোহেল আহমেদ ও মিজানুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park