1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

হাতিবান্ধায় মাদক কারবারিকে আটকের পরে পুলিশকে অব”রু’দ্ধ করে আসামি ছি’নি’য়ে নিলো এলাকাবাসী 

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদক মামলার এক আসামিকে আটক করতে গিয়ে বিক্ষুব্ধ জনতার বাধার মুখে পড়েছে পুলিশ। একপর্যায়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রিমন ও তুহীন, সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর (এএসআই) হাকিম সহ পুলিশের একটি দল ভবানীপুর এলাকার মৃত জসীম উদ্দিনের ছেলে হামিদুল ইসলামকে আটক করে। পুলিশের দাবি, হামিদুলের বিরুদ্ধে পূর্ব থেকে মাদক-সংক্রান্ত মামলা রয়েছে।

আটকের পর তাকে থানায় নেওয়ার পথে হামিদুলের স্বজন ও স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের কাজে বাধা দেন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ সদস্যরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও তাদের পৌঁছানোর আগেই পরিস্থিতির অবনতি ঘটে। শেষ পর্যন্ত বিক্ষুব্ধ জনতার চাপে পুলিশ আটক হামিদুলকে ছেড়ে দিতে বাধ্য হয়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, “হামিদুল ইসলামের বিরুদ্ধে পূর্বের মাদক মামলা রয়েছে। তাকে আটক করতে গিয়ে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে এবং মব সৃষ্টি করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park