1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন, ৩১ স্টলে ফলজ-বনজ ও ঔষধি গাছের সমারোহ

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। শনিবার (১৮ জুলাই) যশোর টাউন হল মাঠে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, যশোরের যৌথ আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এ সময় বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। পরে জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার রফিকুল ইসলাম, সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা অনিতা মন্ডল, সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র, যশোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. এম. মিজানুর রহমান, কৃষি অধিদপ্তর যশোরের অতিরিক্ত উপ-পরিচালক সমরেন বিশ্বাস, বিএডিসি যশোরের উদ্যান বিভাগের যুগ্ম পরিচালক আম্বিয়াতুন নেসা, বিভিন্ন রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, ১৮ থেকে ২৪ জুলাই পর্যন্ত চলবে এ বৃক্ষমেলা। মেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের ৩১টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। দর্শনার্থীদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার জন্য মেলায় নিরাপত্তা কক্ষ ও কন্ট্রোল রুমের ব্যবস্থা রাখা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষার্থী সোহানুর রহমান সোহান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park