1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে অনলাইন জুয়ার এজেন্টসহ আটক ২

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, মোঃ জুম্মান হোসেনঃ

যশোরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ অভিযানে অনলাইন জুয়ার এজেন্টসহ দুই যুবককে আটক করা হয়েছে। গতকাল বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে যশোর কোতোয়ালি মডেল থানাধীন ধর্মতলা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—যশোরের শার্শা উপজেলার গোকর্ণ গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে মো. ইমদাদুল হক ওরফে জিসান (২৪) এবং একই উপজেলার ট্যাংরালী গ্রামের মো. শরিফুলের ছেলে মো. তৌহিদুজ্জামান ওরফে রাসেল (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোরের উপপরিদর্শক (এসআই) মো. জয়নুল আবেদীনের নেতৃত্বে একটি চৌকস টিম কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযানে বের হয়। রাত পৌনে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ধর্মতলা বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর কতিপয় ব্যক্তি সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়ার সাইট ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন বা আর্থিক লেনদেন চালাচ্ছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে ইমদাদুল ও তৌহিদুজ্জামানকে আটক করা হয়।

আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে ‘কয়েন৩০ ডট লাইভ’, ‘ম্যান৯৯’, ‘বেট৩৬৫’, ‘বিবি৪৪ ডটকম’, ‘বিডিওয়ার্ল্ড ডট লাইভ’, ‘বিডিবেট ডট মি’, ‘এমসিডব্লিউ ক্যাসিনো’, ‘গোল্ড১এক্স’ ও ‘ওয়ানএক্সবেট’সহ বিভিন্ন অবৈধ অনলাইন জুয়ার সাইট ও অ্যাপের এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন।

যশোরের গোয়েন্দা পুলিশ জানায়, আটকের পর আসামিদের দেহ তল্লাশি করে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ৩টি স্মার্টফোন উদ্ধার করা হয়। মোবাইলগুলো বিশ্লেষণ করে অবৈধ আর্থিক লেনদেন ও জুয়া সংক্রান্ত বিপুল পরিমাণ তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তাদের ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেল** জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সাইবার অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park