1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরের নীলগঞ্জ মহাশ্মশানে নবনির্মিত নাটমন্দির উদ্বোধন, ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞে সম্প্রীতির আহ্বান

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ষস্টাফ রিপোর্টার যশোর

যশোর সদর উপজেলার নীলগঞ্জ মহাশ্মশানে নবনির্মিত নাটমন্দিরের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটমন্দিরটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধ বজায় রেখে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত। দেশের উন্নয়নের পাশাপাশি সামাজিক সম্প্রীতি রক্ষায় সকল ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আয়োজক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

নবনির্মিত নাটমন্দির উদ্বোধনের স্মারকফলকে উল্লেখ করা হয়, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ (৩ জুলাই ২০২৬) তারিখে যশোর সদর উপজেলার নীলগঞ্জ মহাশ্মশানে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ উপলক্ষে মহাশ্মশান প্রাঙ্গণে দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, নামসংকীর্তন, প্রার্থনা ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। এতে যশোরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী অংশ নেন।

আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনায় এই মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে। নবনির্মিত নাটমন্দিরটি ভবিষ্যতে ধর্মীয় ও সামাজিক নানা অনুষ্ঠানের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park