1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার:

যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক দেলোয়ার হোসেন খোকনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক সোনালী, জনতা, অগ্রণী, কৃষি, রূপালীসহ রাষ্ট্রীয় ব্যাংকগুলোর কর্মকর্তা ও ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নের্তৃবৃন্দ। আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও অভিনন্দন জানানো হয়। জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (জেবিএবি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকে প্রিন্সিপাল অফিসার আবিদ হাসান এর নেতৃত্বে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় নবনিযুক্ত প্রশাসকের সাথে কুশল বিনিময় করেন এবং জেলার সার্বিক উন্নয়নে তার সাফল্য কামনা করেন। এ সময় উপস্থিত ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রশাসককে শুভেচ্ছা জানান।

আবিদ হাসান যশোর সরকারি এম এম কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের এম এম কলেজ শাখার সভাপতি ছিলেন। আবিদ হাসান ২০১৪ সালে রুপালী ব্যাংকের অফিসার হিসেবে যোগদান করেন। আবিদ হাসান বর্তমানে রূপালী ব্যাংকের যশোর জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park