1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ, উদ্বোধন করলেন শেখ ফরিদুল ইসলাম 

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ আকাশ উজ্জামান শেখ রামপাল উপজেলা প্রতিনিধি, উপকূল অঞ্চল থেকে বাগেরহাটের রামপালে নিরাপদ সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে উপজেলায় ২১৫টি পরিবারের মধ্যে ওয়াটার ট্যাংক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ করে উপকারভোগীরা দীর্ঘ সময় নিরাপদ পানির চাহিদা পূরণ করতে পারবেন।

শুক্রবার (৩ জুলাই) রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠিনটি আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এরিয়া কোঅর্ডিনেশন অফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এরিয়া কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির সংকট ক্রমেই বাড়ছে। এ ধরনের উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি বৃষ্টির পানি সংরক্ষণ এবং নিরাপদ পানি ব্যবহারে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ফুলি সরকার বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপদ পানি, স্বাস্থ্য, শিক্ষা ও শিশু উন্নয়নে কাজ করছে। বিতরণ করা ওয়াটার ট্যাংকগুলো উপকারভোগী পরিবারগুলোর নিরাপদ পানি সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজীব আল রশিদ, সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, প্রোগ্রাম অফিসার পার্থসারথি দোবে, প্রোগ্রাম অফিসার সুভাষ জয়ধর, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী মোঃ আকাশ উজ্জামান শেখ ও মো. সোহানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে প্রথম পর্যায়ে ৬০টি পরিবারের মধ্যে ৬০টি ওয়াটার ট্যাংক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার মোট ২১৫টি পরিবারের কাছে ২১৫টি ওয়াটার ট্যাংক পৌঁছে দেওয়া হবে।

উপকারভোগীরা জানান, এই সহায়তার মাধ্যমে তারা বৃষ্টির পানি সংরক্ষণ করে দীর্ঘ সময় নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণ করতে পারবেন। পরে অতিথিদের অংশগ্রহণে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park