
নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার উদ্যোগে কেশবপুর উপজেলার গর্বিত সন্তান শহীদ তৌহিদুর রহমান রানার কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় এনসিপির নেতৃবৃন্দ শহীদের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে তাঁরা শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন। নেতৃবৃন্দ শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং পরিবারের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান, যুগ্ম সমন্বয়কারী সাজিদ সরোয়ার, যুগ্ম সমন্বয়কারী সালমা আক্তার আশা, সদর উপজেলা সংগঠক ফরহাদ হোসেন, জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নাদিম, জেলা সংগঠক ফরহাদ পল্লব, কেশবপুর উপজেলা প্রধান সমন্বয়কারী সম্রাট হোসাইন, উপজেলা যুগ্ম সমন্বয়কারী জাহিদ হাসান এবং জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক হাসানুর রহমান জিহাদ।
নেতৃবৃন্দ বলেন, “শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন অনুপ্রেরণার উৎস। তাঁদের স্মৃতি সংরক্ষণ এবং শহীদ পরিবারের পাশে থাকা জাতীয় নাগরিক পার্টির নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এনসিপি শহীদ পরিবারের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতায় কাজ করে যাবে।”