1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

ভিটামিন ‘এ’ খাওয়ান শিশুমৃত্যুর ঝুঁকি কমান এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অবহতিকরণ ও পরিকল্পানা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫জুন) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ অবহতিকরণ ও পরিকল্পানা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মাদ মফিদুল ইসলাম।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি-ইপিআই ইনচার্জ মোনতাসির আহমেদ লিয়াজের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, প্রেস ক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ ও শ্রীবরদী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.সামান্তা ফেরদৌস।

অনুষ্ঠানে সেশন পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.অমিও জ্যোতি সাইফুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব সোহানুর রহমান সোহান, হাসপাতালের সদ্য যোগদানকৃত ডেন্টাল সার্জন ডা. মোঃ কামরুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার সাব্বির হাছান, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর একেএম মাসুদুর রহমান, নার্সিং সুপার ভাইজার রহিমা বেগমসহ হাসপাতালে কর্মরত কর্মচারী ও গণমাধ্যমকর্মী প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park