1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরের চৌগাছায় ফেসবুকে কমেন্ট নিয়ে বিরোধ: চা দোকানে ঢুকে যুবককে কুপিয়ে জখম

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি  মোঃ জুম্মান হোসেনঃ

যশোরের চৌগাছায় ফেসবুকে মন্তব্য (কমেন্ট) করাকে কেন্দ্র করে এক যুবককে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে চৌগাছা পৌরসভার চানপুর বটতলা মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মোঃ শফিকুল ইসলাম হৃদয় ওরফে মইফুল (৪২)। তিনি চৌগাছা উপজেলার মনমথপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৫টার দিকে শফিকুল ইসলাম হৃদয় চানপুর বটতলা মোড়ে মোঃ সালামের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় পূর্ব শত্রুতা ও ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে একই গ্রামের আব্দুল নুরের ছেলে মোঃ শুকুর আলী (৪২) আচমকা ধারালো দা উঁচিয়ে হৃদয়ের ওপর চড়াও হন। প্রাণভয়ে হৃদয় দৌড়ে চায়ের দোকানের পেছনে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শুকুর আলী তাকে তাড়া করে ধরে ফেলেন। এরপর তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকেন। ধারালো দায়ের কোপে হৃদয়ের বাম হাত ও বাম পা মারাত্মক জখম হয়।

এ সময় হৃদয়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত শুকুর আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় হৃদয়কে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত যশোর সদর হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করেন।

ভিকটিম শফিকুল ইসলাম হৃদয় বর্তমানে যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার শরীরে গভীর ক্ষত সৃষ্টি হলেও বর্তমান অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

চৌগাছা থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শুকুর আলী পলাতক রয়েছেন। তাকে আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park