1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় ছাত্রলীগ নেতাসহ ৫ জন কারাগারে

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: মোঃ জুম্মান হোসেনঃ

যশোরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাসহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে যশোর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালি থানা পুলিশ তাদের আটক করে। পরে দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি কায়েস আহম্মেদ রিমু (শেখহাটি দক্ষিণপাড়া), যুবলীগ নেতার ছেলে রোবায়েত হোসেন রোহান (শংকরপুর আশ্রম রোড), তরিকুল ইসলাম (শংকরপুর পশু হাসপাতাল এলাকা), ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আরিফুল ইসলাম (পুলিশ লাইন এলাকা) এবং গোলাম কিবরিয়া (খড়কি এলাকা)।

মামলার তদন্ত কর্মকর্তা ও যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অনুপ কুমার মণ্ডল জানান, ২০২৫ সালের ১২ নভেম্বর রাতে মাগুরা-যশোর রুটে চলাচলকারী ‘রাহিন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাস যশোর শহরের উপশহর ঈদগাহ রোড এলাকায় পার্কিং করা ছিল। পরদিন ভোরে বাসটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যার ফলে বাসের আসন ও ইঞ্জিন বক্সসহ ভেতরের বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এই নাশকতার ঘটনায় পরবর্তীতে একটি মামলা দায়ের করা হয়। তদন্তের ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে অভিযান চালিয়ে এই ৫ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park