1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরের চৌগাছায় বাওড় পাহারাদারের গলাকাটা লাশ উদ্ধার,আটক ১

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি।। মোঃ জুম্মান হোসেনঃ

যশোরের চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড়ের পাশের একটি খাল থেকে আতিয়ার রহমান (৫৫) নামে এক নৈশপ্রহরীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর আজ রোববার বিকেলে খালের কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাৎক্ষণিকভাবে একজনকে হেফাজতে নিয়েছে।

নিহত আতিয়ার রহমান যশোর সদর উপজেলার লস্করপুর গ্রামের ছবেদ আলীর ছেলে। তিনি পেশায় বেড়গোবিন্দপুর বাওড়ের পাহারাদার ছিলেন এবং একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) রাতে আতিয়ার রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বেড়গোবিন্দপুর বাওড়ের পাশের একটি খালে কচুরিপানার নিচে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আতিয়ার রহমান শারীরিক প্রতিবন্ধী ছিলেন। নৈশপ্রহরীর কাজের পাশাপাশি বাওড়ে মোটর বসিয়ে সেচের পানি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার সাথে কারও কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। ধারণা করা হচ্ছে, দায়িত্ব পালনকালে বাওড়ের মাছ চোরদের বাধা দেওয়ায় তারা আতিয়ারকে খুন করে থাকতে পারে।

ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিকভাবে একজনকে হেফাজতে নেয়া হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং এর সাথে জড়িতদের আটকে পুলিশি অভিযান শুরু হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park