1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোর সরকারি বালিকা বিদ্যালয়ে ছয়তলা ভবনের উদ্বোধন, শিক্ষার মানোন্নয়নের প্রত্যয় ব্যক্ত করলেন অনিন্দ্য ইসলাম অমিত 

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার যশোর

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছয়তলা বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধন শেষে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, যুগোপযোগী ও আনন্দময় করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, “শিক্ষকেরা শিক্ষার্থীদের দ্বিতীয় অভিভাবক। আদর, স্নেহ ও প্রয়োজনীয় শাসনের মাধ্যমে তারা শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন। একটি শিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন জাতি গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য।

তিনি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সৃজনশীল কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে খেলাধুলাকে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি আন্তঃস্কুল কবিতা আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিশু একাডেমির কার্যক্রমও নতুনভাবে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, বাংলা ও ইংরেজি ভাষা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা চালুর পরিকল্পনাও সরকারের রয়েছে। তিনি বলেন, ভবিষ্যতের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের বহুমাত্রিক দক্ষতা অর্জন জরুরি।

নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে উচ্চমাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নিয়েছেন। নারী শিক্ষার প্রসারই একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের অন্যতম ভিত্তি।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৬ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার ৯০০ টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ছয়তলা ভবনটিতে আধুনিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে। ভবনে রয়েছে প্রশস্ত শ্রেণিকক্ষ, মাল্টিপারপাস হলরুম, বিজ্ঞানাগার, সমৃদ্ধ লাইব্রেরি এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য পৃথক কমনরুম। এছাড়া পরিবেশবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে ভবনের ছাদে সোলার সিস্টেম এবং বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park