1. admin@dailyjessorersangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে ১৫ টাকা কেজির সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় আসামি গ্রেপ্তার যশোরে গভীর রাতে বাড়িতে প্রবেশ, আহত অবস্থায় হাসপাতালে আটক ব্যক্তি যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য যুব সমাবেশর মধ্য দিয়ে পালিত।  চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এর শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি।  নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কাজী বাবুল।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার। যশোরের দায়তলা কালীমন্দির পরিদর্শনে ইউএনও শাহরিয়ার হক ও বিএনপি নেতৃবৃন্দ যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা

যশোর সদর উপজেলার বাহাদুরপুরের প্রগতি আদর্শ মাদ্রাসার ‘ট্যালেন্ট ফেস্ট ও মিনি টুর ২০২৬ অনুষ্ঠিত

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

যশোর সদর উপজেলার বাহাদুরপুর জেস গার্ডেন পার্কে শিশুদের মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশের প্রত্যয় নিয়ে প্রতআনন্দঘন পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) প্রগতি ট্যালেন্ট ফেস্ট এন্ড মিনি টুর ২০২৬ অনুষ্ঠিত। যশোর সদর উপজেলার প্রগতি আদর্শ মাদ্রাসার উদ্যোগে সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং পরিচালনা পর্ষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই চমৎকার ও ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন করা হয়।মাদ্রাসার সহ-সভাপতি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে ও প্রিন্সিপাল কে এম আশরাফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মাওলানা আলমগীর হোসাইনসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ। এই আয়োজনে শিক্ষার্থীদের মেধা অন্বেষণে নানামুখী ও আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে অন্যতম ছিল শিশুদের জন্য বুদ্ধিমত্তা যাচাইয়ের বিশেষ আয়োজন  পিকচার, লেটার, ডিজিট আইকিউ ট্যালেন্ট টেস্ট আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশে মায়ের কাছে চিঠি লেখা (আমার স্বপ্ন) প্রতিযোগিতা। মাতা-পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য’ বইয়ের ওপর একটি বিশেষ কুইজ প্রতিযোগিতা। এ ছাড়া ছোট শিশুদের জন্য ছিল আনন্দদায়ক ফুল কুড়ানো’ প্রতিযোগিতা শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অভিভাবকদের জন্য আয়োজিত বিশেষ ইভেন্টগুলোর মধ্যে ছিল বাবা-মা কে সেরা’ ও প্রগতি মাদরাসাই সেরা’ বিষয়ক ৩ মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। সভাপতির বক্তব্যে মুন্সি নাজমুল হোসেন বলেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, শিশুদের মানসিক বিকাশ ও নৈতিক চরিত্র গঠনে এ ধরনের সহ-শিক্ষা কার্যক্রম অত্যন্ত জরুরি। মাদ্রাসার প্রিন্সিপাল কে এম আশরাফুল ইসলাম আয়োজনে সহযোগিতার জন্য সকল শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামীতেও প্রগতি আদর্শ মাদ্রাসা শিশুদের মেধা বিকাশে এমন ব্যতিক্রমী ধারা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park