1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

মনিরামপুরে পল্লী বিদ্যুতের অভিযোগ নম্বরে কল করেও মিলছে না সেবা, ভোগান্তিতে গ্রাহকরা

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

জাহিদ,মণিরামপুর প্রতিনিধি:

যশোরের মণিরামপুরে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করে দ্রুত সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ জরুরি সমস্যায় নির্ধারিত অভিযোগ নম্বরে ফোন করেও অনেক সময় নম্বর ব্যস্ত (বিজি) দেখায় বলে জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।

শেখপাড়া খানপুর গ্রামের সাতনল বাজারের পূর্ব পাশে সরদার পাড়া এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় এক গ্রাহক জানান, গত ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে তিনি সরাসরি মণিরামপুর পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ করেন। অভিযোগ গ্রহণ করে সংশ্লিষ্টরা জানান, দুপুর ২টার সময় লোক পাঠানো হবে। কিন্তু সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো কর্মী ঘটনাস্থলে আসেননি বলে অভিযোগ করেন তিনি।

পরবর্তীতে সমস্যার বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযোগ নম্বর ব্যস্ত থাকায় কথা বলা সম্ভব হয়নি। বাধ্য হয়ে সংশ্লিষ্ট একজন কর্মকর্তার (এজিএম-২) 01769401284  নাম্বারে যোগাযোগ করলে তিনি জানান, মণিরামপুর বেশি দূরে নয়, প্রয়োজনে অফিসে এসে অভিযোগ জানাতে হবে। একাধিক অভিযোগ নম্বর চালুর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

স্থানীয় গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ চলে গেলে বা লাইনে কোনো ত্রুটি দেখা দিলে অভিযোগ কেন্দ্রের ফোনই তাদের একমাত্র ভরসা। কিন্তু সেই নম্বরেই যদি বারবার সংযোগ না পাওয়া যায়, তাহলে জরুরি মুহূর্তে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

তারা বলেন, বিদ্যুৎ লাইনের ত্রুটি থেকে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও যদি গ্রাহককে সরাসরি অফিসে গিয়ে অভিযোগ জানাতে হয়, তাহলে আধুনিক সেবা ব্যবস্থার উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হয়।

ভুক্তভোগী গ্রাহকদের দাবি, অভিযোগ গ্রহণ ব্যবস্থায় পর্যাপ্ত জনবল বৃদ্ধি, একাধিক কার্যকর যোগাযোগ নম্বর চালু এবং দ্রুত সেবা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হোক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park