1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

রাজারহাট হাতিপোতায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার যশোর

যশোরের রাজারহাট হাতিপোতা এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল হক (৬৫) নামে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে যশোর কোতোয়ালি থানার রাজারহাট হাতিপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক মনিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের মৃত মহিউদ্দিন সরদারের ছেলে। তিনি যশোর শহরের ঝুমঝুমপুর এলাকার একটি বিস্কুট কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হক সাইকেলযোগে নিজ বাড়ি থেকে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। পথে রাজারহাট হাতিপোতা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

দুর্ঘটনার পর পথচারী আশরাফুল ইসলাম গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘাতক ট্রাকটি শনাক্ত ও জব্দের চেষ্টা করছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park