1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে ভালো কাজের স্বীকৃতি পেলেন ৩৩ পুলিশ সদস্য, অবসরপ্রাপ্ত সদস্যকে বিদায় সংবর্ধনা

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা বুধবার (১৭ জুন) সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
সভায় প্রথমে বিগত কল্যাণ সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ রাজিবুল ইসলাম চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন ও কল্যাণসংক্রান্ত বিষয় উপস্থাপন করেন।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাঁদের পেশাগত ও ব্যক্তিগত সুবিধা-অসুবিধা, সমস্যা এবং বিভিন্ন দাবি-দাওয়া পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন এবং অন্যান্য বিষয় দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ৩৩ জন পুলিশ সদস্যকে বিশেষ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার।
অপরদিকে, চাকরি জীবন সফলভাবে সম্পন্ন করে অবসরে (পিআরএল) যাওয়া যশোর জেলা পুলিশের এক সদস্যকে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় পুলিশ সুপার বিদায়ী সদস্যের দীর্ঘ কর্মজীবনের অবদানের প্রশংসা করে তাঁর হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ রাজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেন, জেলা পুলিশের বিভিন্ন সার্কেলের কর্মকর্তাবৃন্দ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, পুলিশ হাসপাতালের চিকিৎসক, পুলিশ লাইন্সের আরআই, ডিআইও-১, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নে জেলা পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park