1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

লালমনিরহাটে নন্দিনী হত্যা অভিযুক্ত খুনি বিধান চন্দ্র আটক

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

চয়ন কুমার রায় লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে হত্যার ঘটনায় অভিযুক্ত খুনিকে আটক করেছে পুলিশ। উত্তেজিত জনতা অভিযুক্ত খুনির বাড়ী-ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে তিনটি ঘর ও আসবাবপত্র আগুনে জ্বালিয়ে দেয়। এসময় পুলিশের সাথে উত্তেজিত জনতার ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে।
উত্তেজিত লোকজনের ছোড়া ইটের আঘাতে পুলিশ সুপার ও জেলা প্রশাসকসহ ১৮জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় তারা পুলিশ সুপার, জেলা প্রশাসকের গাড়িসহ ৬টি সরকারি গাড়ি ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের মোতায়েন করা হয় এবং পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।
এসপি আরো জানান, দায়িত্ব অবহেলার জন্য আপদিতমারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নাজমুল হককে থানা থেকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

নিহত শিশুর পরিবার ও এলাকাবাসীর অভিযোগ শিশুটিকে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন,’ শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে। লাশ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

আটক অভিযুক্ত খুনি হচ্ছেন ফলিমারী গ্রামের রঞ্জিত বর্মণের ছেলে বিধান চন্দ্র বর্মণ (২৩)।
নিহত শিশু হলো একই গ্রামের কৃষক নলিনী চন্দ্র বর্মেণের মেয়ে নন্দিনী রানী (৭)। শিশুটি স্থানীয ব্র্যাক স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

পুলিশ ও পরিবারের লোকজন জানায়, প্রতিদিনের মতো শিশুটি খেলাধুলার জন্য সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে যায়। সে সন্ধ্যা পযর্ন্ত বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন এদিকসেদিক খুঁজতে থাকে। প্রায় সারা রাতজুড়ে বিভিন্ন স্থানে শিশুটির সন্ধান করেন পরিবারের লোকজন। কিন্তু কোথাও শিশুটির সন্ধান মিলেনি। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন গ্রামের জাবেদ আলীর ভুট্টাখেতে ভুট্টা গাছ ভাঙ্গা দেখতে পেয়ে সন্দেহ হয়। তারা ভুট্টাখেতের ভেতরে গিয়ে গর্ত দেখতে পেয়ে। গর্তের মধ্যে শিশুটির মরদেহ বস্তাবন্দী করে মাটিচাপা দেওয়া হয়েছিল। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তাবন্দী অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

শিশুটির বাবা নলিনী বর্মণ জানান,’ আমার সাথে গ্রামে কোন দ্বন্দ নেই। আমি একজন কৃষক। খুব সাধারন জীবনযাপন করি। সোমবার দুপুরেও আমি মেয়েকে সাথে নিয়ে দুপুরের আহার করেছিলাম।’ ‘আমার ছোট মেয়েটিকে জোরপুর্বক ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমি বিচার চাই।’
তিনি অভিযোগ করেন, তার মেয়ে নিখোঁজ হওয়ার পর সোমবার রাত ১১টার দিকে আদিতমারী থানায় অভিযোগ করতে গেলে থানার ওসি বিষয়টি আমলে নেননি। ‘ওসি যদি রাতে ব্যবস্থা নিতো তাহলে হয়তো আমার মেয়েকে জীবিত ফেরত পেতাম,’ তিনি বলেন।
তিনি আরো বলেন, তাদের গ্রামের বাইরের এলাকা থেকে দলে দলে লোক এসে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে এবং তারা পুলিশ ও প্রশাসনের ওপর হামলা চালিয়ে সরকারি গাড়ি ভাংচুর করেন। তারাই অভিযুক্ত ধর্ষক ও খুনির বাড়ি ভাংচুর করে অগ্নিসংযোগ করেন। ‘আমি পুলিশের সাথে উপস্থিত ছিলাম,’ তিনি বলেন।

শিশুটির মা সাবিত্রী রানী বলেন,’ নন্দিনী প্রতিদিন বিকেলে বাড়ির বাইরে খেলতে যেতো। সোমবারে বিকেলেও খেলতে গিয়েছিল। বাড়ির পাশে বেশ কয়েকটি ভুট্টাখেত রয়েছে। হয়তো আমার মেয়েকে প্রলোভন দেখিয়ে অথবা জোরপুর্বক ধরে নিয়ে গিয়ে ভুট্টাখেতে আটকে রেখে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’

আদিতমারী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া জানান, এ ঘটনায় নিহত শিশুর বাবা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা সেবিষয়ে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান জানান,’ পুলিশ ও প্রশাসনের ওপর হামলাকারী এবং সরকারি গাড়ি ভাংচুরকারীদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।’ ‘যেহেতু থানার ওসি রাতে ভিকটিমের পরিবারকে আইনী সহায়তা দিতে অবহেলা করেছে তাই ওসিকে ক্লোজড করা হয়েছে। ঘটনাস্থলে বর্তমানে স্বাভাবিক পরিবেশ রয়েছে,’ এসপি বলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park