1. admin@dailyjessorersangbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার যশোরে ১৫ টাকা কেজির সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের কাগজপত্র জব্দ বাঘারপাড়ায় পিতা-মাতার ভরণপোষণ আইনের মামলায় আসামি গ্রেপ্তার যশোরে গভীর রাতে বাড়িতে প্রবেশ, আহত অবস্থায় হাসপাতালে আটক ব্যক্তি যশোরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য যুব সমাবেশর মধ্য দিয়ে পালিত।  চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এর শেষ রক্ষা হলো না, অবশেষে বদলি।  নতুন ওসি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, কাজী বাবুল।  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেশবপুরে প্রস্তুতি সভা যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার। যশোরের দায়তলা কালীমন্দির পরিদর্শনে ইউএনও শাহরিয়ার হক ও বিএনপি নেতৃবৃন্দ যশোর টাউন হল মাঠে ২৭ অক্টোবর পবিত্র আজিমুশশান ইসলামী জলসা

যশোরে ক্রিকেটের উন্নয়নে কাজ করার অঙ্গীকার বিসিবি পরিচালক সুমিতের

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

যশোর প্রতিনিধি মোঃ জুম্মান হোসেনঃ

যশোরের শামস-উল-হদা স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক শান্তনু ইসলাম সুমিতের সঙ্গে স্থানীয় ক্রিকেটার ও সংগঠকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় অনুষ্ঠিত এই সভায় যশোরের ক্রিকেটের বর্তমান অবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলার ক্রিকেট সংশ্লিষ্টদের সঙ্গে এটিই ছিল শান্তনু ইসলাম সুমিতের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা। সভায় উপস্থিত ক্রিকেট সংগঠক ও খেলোয়াড়রা নবনির্বাচিত পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানান এবং যশোরের ক্রিকেটের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ইসলাম সুমিত বলেন, “যশোরের সঙ্গে আমার ক্রিকেটীয় আবেগের সম্পর্ক রয়েছে। তৃণমূলের ক্রিকেটকে আরও শক্তিশালী করতে আমি কাজ করে যাব।” এ সময় তিনি যশোরসহ এ অঞ্চলের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন এবং তরুণ খেলোয়াড়দের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে যশোরের সাবেক ও বর্তমান ক্রিকেটার, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, যশোরের ক্রিকেটের সার্বিক উন্নয়নে এ ধরনের মতবিনিময় কার্যক্রম অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park