1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোঃ জুম্মান হোসেনঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে ১২ নম্বর ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর আমির ফয়সাল। তিনি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও গতিশীল করতে হবে এবং জনগণের পাশে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ১২ নম্বর ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ। তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যশোর জেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিউর রহমান সাগর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ এবং যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নয়ন হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূলের কর্মীদের সক্রিয়করণ এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়। সভা শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park