1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

মণিরামপুরে প্রেমের ফাঁদে ফেলে প্রবাসীর সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

জাহিদ মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুরে প্রেমের ফাঁদে ফেলে এক মালয়েশিয়া প্রবাসীর কাছ থেকে সাড়ে ৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে ইতি খাতুন নামে এক তরুণীর বিরুদ্ধে। অভিযুক্ত ইতি খাতুন উপজেলার গোপালপুর গ্রামের শাহজাহান খাঁর ছোট মেয়ে।

ভুক্তভোগী প্রবাসী বিপ্লব হোসেনের অভিযোগ, একসাথে ঘর বাঁধার ও সংসার করার স্বপ্ন দেখিয়ে ইতি খাতুন দীর্ঘদিন ধরে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। সর্বশেষ একটি জমি কিনে বাড়ি তৈরি করার কথা বলে টাকা নেওয়ার পর, সেই বাড়ি না করে দিয়ে ইদানীং বিপ্লবের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন ইতি।

স্থানীয়রা জানান, অভিযুক্ত ইতি খাতুনের মা আগে আকিজ জুট মিলে শ্রমিকের কাজ করতেন। কিন্তু হঠাৎ করেই প্রবাসীর টাকা পেয়ে তাদের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসে। দামি পোশাক, বিলাসবহুল আসবাবপত্র কিনে এলাকায় রাতারাতি অর্থশীল পরিবার হিসেবে পরিচিতি পান তারা। এমনকি প্রবাসীর পাঠানো টাকা দিয়ে তারা কোরবানি এবং যাকাতও আদায় করেছেন বলে জানা যায়। এছাড়াও এলাকার বিভিন্ন মানুষের চিকিৎসার সহযোগিতার কথা বলেও ইতি কৌশলে প্রবাসীর কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।

টাকা নেওয়ার বিষয়টি আংশিক স্বীকার করে ইতির মা দাবি করেন, প্রবাসী বিপ্লব মাঝে মাঝে ২ থেকে ৫ হাজার টাকা পাঠাতেন। সেই টাকা থেকে খরচ বাঁচিয়ে তারা সংসারের জিনিসপত্র কিনেছেন।

তবে প্রবাসীর দাবি, ইতির ঘরে থাকা দামি খাট, ফ্রিজ, ড্রেসিং টেবিল, আলমারিসহ যাবতীয় দামি আসবাবপত্র তার পাঠানো টাকাতেই কেনা। বর্তমানে ভুক্তভোগী প্রবাসী বিপ্লব হোসেন তার পাঠানো ৭ লক্ষ ৫০ হাজার টাকার সমস্ত প্রমাণপত্র ও ব্যাংক স্টেটমেন্ট নিয়ে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তার কষ্টার্জিত টাকা ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park