1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

মাগুরায় রাতের আঁধারে কৃষকের স্বপ্ন ধ্বংস: শত্রুতার বলি শত শত পাটগাছ

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ রাজিবুল ইসলাম মাগুরা

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রাজাপুর নাওভাঙ্গা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস ঘটনার খবর পাওয়া গেছে। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা এক নিরীহ কৃষকের প্রায় কয়েক মাসের পরিশ্রমের ফসল তছনছ করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত এই কৃষকের নাম আইয়ুব আলী।

সরেজমিনে দেখা যায়, আইয়ুব আলীর পাটক্ষেতের একটি বিশাল অংশ একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শত শত পাটগাছ ভেঙে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে।

পাটগাছগুলো সাধারণ কোনো প্রাকৃতিক দুর্যোগে নয়, বরং পরিকল্পিতভাবে হাত দিয়ে ঠেলে ভেঙে দেওয়া হয়েছে। অনেক পাটগাছ মাঝখান থেকে ভেঙে ঝুলে পড়েছে, যা স্পষ্টভাবে কোনো মানুষের নাশকতামূলক কর্মকাণ্ডের ইঙ্গিত দেয়।

এই ঘটনায় দিশেহারা কৃষক আইয়ুব আলী কান্নাবিজড়িত কণ্ঠে বলেন, “আমি এই পাটের অনেক যত্ন করেছি, এত লম্বা হয়েছে। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা আমার এত বড় ক্ষতি করল, তা বুঝতে পারছি না।” তিনি আরও জানান, এই পাটক্ষেত ঘিরে তাঁর অনেক স্বপ্ন ছিল, যা এখন পুরোপুরি অনিশ্চয়তার মুখে।

স্থানীয়রা ধারণা করছেন, ব্যক্তিগত শত্রুতা বা প্রতিহিংসার কারণে এমন জঘন্য কাজ করা হতে পারে। একটি ভালো ফসল ঘরে তোলার প্রাক্কালে এমন নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী আইয়ুব আলী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park