1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত আবেদন

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, যশোর:

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে মানহানির চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় লিখিত আবেদন করেছেন এক যুবক।

অভিযোগকারী মো. হাবিবুর রহমান (২৯) যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা। তিনি যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করেন, নালিয়া গ্রামের মো. কামরুল নামের এক ব্যক্তির সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ৪ জুন হামিদপুর এলাকায় বিদ্যুতের তার চুরির একটি ঘটনায় অভিযুক্ত ব্যক্তি স্থানীয় জনতার হাতে আটক হয়ে মারধরের শিকার হন। এরপর থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন আইডি ব্যবহার করে মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

অভিযোগকারী দাবি করেন, ‘MD Abu Musa (Unemployed Society)’ নামের একটি ফেসবুক আইডিসহ একাধিক অজ্ঞাতনামা আইডি থেকে তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। বিষয়টি জানার পর গত ৬ জুন তিনি অভিযুক্ত ব্যক্তিকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে মারধরের চেষ্টা করেন। একই সঙ্গে প্রাণনাশসহ ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি করার হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন উল্লেখ করে মো. হাবিবুর রহমান অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park