1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

শালিকা বিলের কৃষিজমি রক্ষায় মনিরামপুরে কৃষকদের মানববন্ধন, ক্ষোভের বহিঃপ্রকাশ

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

জাহিদ, মনিরামপুর প্রতিনিধি:

যশোরের মনিরামপুর উপজেলার শালিকা বিলের কৃষিজমি রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। কৃষকদের অভিযোগ, প্রতারণার মাধ্যমে কৃষিজমিতে পুকুর খনন এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়ায় কৃষি উৎপাদন ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

শনিবার (৬ জুন) বিকেল ৪টায় উপজেলার ১৩ নম্বর খানপুর ইউনিয়ন ও ১৫ নম্বর কুলটিয়া ইউনিয়নের মধ্যবর্তী শালিকা বিল এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় কৃষক, জমির মালিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জাতীয় পার্টির মনিরামপুর উপজেলা সভাপতি এম এ হালিম ইরি ধান চাষের উদ্দেশ্যে কৃষকদের কাছ থেকে জমি লিজ নিলেও পরবর্তীতে সেখানে মাছের ঘের পরিচালনা শুরু করেন। প্রথমদিকে কয়েক বছর ধান চাষের সুযোগ থাকলেও পরে কৃষকদের আর জমিতে চাষাবাদ করতে দেওয়া হয়নি। বর্তমানে তিনি কৃষিজমি পুকুরে রূপান্তরের কার্যক্রম চালাচ্ছেন বলেও অভিযোগ তোলেন কৃষকেরা।

তাদের দাবি, উর্বর কৃষিজমিতে পুকুর খননের ফলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে এবং এলাকার খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। একই সঙ্গে মাছের ঘেরের বেড়িবাঁধ নির্মাণের কারণে পানি নিষ্কাশনের প্রাকৃতিক পথ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে।

কৃষকেরা আরও অভিযোগ করেন, তাদের কাছ থেকে লিজ নেওয়া জমি অনুমতি ছাড়াই অধিক মূল্যে অন্যদের কাছে পুনরায় লিজ দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক ও প্রতারণামূলক।

সমাবেশে বক্তারা বলেন, “কৃষিজমি দেশের খাদ্য নিরাপত্তার প্রধান ভিত্তি। ব্যক্তিস্বার্থে কৃষিজমি ধ্বংস করে পুকুর খনন এবং পানি চলাচলের পথ বন্ধ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তারা অবিলম্বে পুকুর খনন বন্ধ, পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করা এবং অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এম এ হালিমকে হটাও, কৃষিজমি বাঁচাও ফসলি জমি রক্ষা করো পুকুর খনন বন্ধ করো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করো এবং পানি নিষ্কাশনের পথ খুলে দাও সহ বিভিন্ন স্লোগান দেন।

প্রতিবাদ সভা থেকে এলাকাবাসী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park