1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

গ্রাম আদালতের সফল অভিযাত্রায় জেলার শ্রেষ্ঠ ইউএনওর স্বীকৃতি পেলেন সম্রাট হোসেন

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

জাহিদ হাসান,মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ

গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় যশোর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সম্মাননা পেয়েছেন মণিরামপুর উপজেলার ইউএনও মো. সম্রাট হোসেন।

জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৪ জুন) যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প’-এর জেলা পর্যায়ের অগ্রগতি মূল্যায়ন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

জানা গেছে, মণিরামপুরে দায়িত্ব গ্রহণের পর থেকেই মো. সম্রাট হোসেন গ্রাম আদালত ব্যবস্থাকে জনগণের কাছে সহজলভ্য ও কার্যকর করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেন। তার নেতৃত্বে উপজেলার ১৭টি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। বর্তমানে এসব আদালতে মামলা নিষ্পত্তির হার ৯০ শতাংশেরও বেশি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত তদারকি, গ্রাম আদালত সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ফলে গ্রাম আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে। ফলে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত স্থানীয় পর্যায়েই নিষ্পত্তি হচ্ছে।

বিশেষ করে জমি সংক্রান্ত বিরোধ, পারিবারিক দ্বন্দ্ব এবং সাধারণ মারামারির মতো ঘটনাগুলোর সমাধান এখন অনেক ক্ষেত্রেই গ্রাম আদালতের মাধ্যমে হচ্ছে। এতে বিচারপ্রার্থীদের দীর্ঘ সময় ও অতিরিক্ত ব্যয়ের ঝামেলা থেকে মুক্তি মিলছে।

সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় ইউএনও মো. সম্রাট হোসেন বলেন, “এ স্বীকৃতি মণিরামপুর উপজেলার সকল জনপ্রতিনিধি, গ্রাম আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা চাই গ্রামের মানুষ সহজে, দ্রুত এবং কম খরচে ন্যায়বিচার পাবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, গ্রাম আদালতকে কার্যকর করতে মণিরামপুরে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা অন্যান্য উপজেলার জন্যও অনুকরণীয় হতে পারে। সম্রাট হোসেন দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে এ সাফল্য অর্জন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park