1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে যশোরে মেডিকেল শিক্ষার্থীদের নবীন বরণ ও সংবর্ধনা

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ জুম্মান হোসেন নিজস্ব প্রতিবেদক, যশোরঃ

মেডিকেল স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব যশোর (এমএসএ) এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী, নবীন বরণ ও সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া যশোর জেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।শনিবার (৩১ মে) যশোর পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে বক্তারা বলেন, চিকিৎসা পেশা শুধু একটি কর্মক্ষেত্র নয়, এটি মানুষের জীবন রক্ষা ও মানবসেবার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। নবীন শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও পেশাগত দায়িত্ববোধকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোরের শিক্ষার্থীরা শিক্ষা ক্ষেত্রে ধারাবাহিকভাবে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দক্ষ চিকিৎসক তৈরির ওপর গুরুত্বারোপ করেন। যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, একজন চিকিৎসকের কাছে মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা হলো মানবিক আচরণ। চিকিৎসকদের পেশাগত দক্ষতার পাশাপাশি রোগীদের প্রতি সহমর্মী হওয়ার আহ্বান জানান তিনি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার মাধ্যমেই একজন শিক্ষার্থী তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। তিনি নবীন শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া বর্তমান ও সাবেক মেডিকেল শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে নবীন মেডিকেল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, পেশাগত সাফল্য এবং মানবসেবায় আত্মনিয়োগের জন্য শুভকামনা জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park