1. admin@dailyjessorersangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটের নতুন সভাপতি ময়নাকে সংবর্ধনা শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় আবাসিক ভবনে মবিল প্যাকেটজাত, যশোরে প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ার অভিযোগ হেপাটাইটিস বি প্রতিরোধে যশোরে সচেতনতামূলক সেমিনার উপশহর পেশাজীবী ফোরামে চিকিৎসা বুথ, অসহায়দের বিনামূল্যে পরীক্ষার উদ্যোগ যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোবাসার ব্যতিক্রমী আয়োজন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে শার্শা যুবদল নেতাকে অব্যাহতি সাংবাদিক শাহিনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকি, তৃণমূল প্রেস সোসাইটির যশোর জেলা আহবায়ক কমিটির নিন্দা প্রসূতির মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, জীবিত নবজাতক উদ্ধার চিকিৎসার দায়িত্বে ছিলেন ডা. ফাতিমা আক্তার পরিবারের অভিযোগ, তদন্তের অপেক্ষা লালমনিরহাটে কৃষকদের মহাসড়ক অবরোধ সারের দাবিতে যশোরে পৈত্রিক ভিটা উচ্ছেদের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

যশোরে ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ সার্কিট রুবেল আটক

দৈনিক যশোরের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার :

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের কোতয়ালী থানাধীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের টাউন হল মাঠের মঞ্চের পেছনের ঢালাই রাস্তা থেকে তাকে আটক করে

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় এএসআই নির্মল ও এএসআই আলী মিয়াসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে মোঃ রুবেল হোসেন ওরফে ‘সার্কিট রুবেল’ (৩৫) নামের ওই ব্যক্তির হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক রুবেল হোসেন যশোরের নীলগঞ্জ সাহাপড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ জাকির হোসেন এবং মাতার নাম আসমা বেগম। তিনি বর্তমানে একই এলাকার ফাতেমার বাড়িতে ভাড়ায় বসবাস করছিলেন। ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের মতে, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সংক্রান্ত কার্যক্রম নিয়ে অভিযোগ থাকলেও সাম্প্রতিক এই অভিযানে স্বস্তি ফিরেছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক যশোরের সংবাদ
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park